Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য

বগুড়ায় নাসীরুদ্দীন ও তানভীরকে অবাঞ্ছিত ঘোষণা

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরকে বগুড়ায় অবঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। শনিবার দুপুরে জেলা ছাত্রদল মহানগরীর সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন। তারা তানভীরের ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। জানা যায়, শনিবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে মহানগরীর সাতমাথায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বীরশ্রেষ্ঠ স্কয়ারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও গাজী সালাউদ্দীন তানভীর ফেসবুকে জিয়া পরিবারকে নিয়ে অশালীন বক্তব্য দেন। তাই বগুড়ার সর্বস্তরের ছাত্র-জনতা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এর আগে শুক্রবার বিকালে সাতমাথা এলাকায় ‘সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঝুলছে দেড় লাখ ফৌজদারি মামলা

ঝুলছে দেড় লাখ ফৌজদারি মামলা

আট বছরেও শেষ হয়নি সেতুর কাজ কাউখালীতে সাঁকোই ভরসা এলাকাবাসীর

কাউখালীতে সাঁকোই ভরসা এলাকাবাসীর

গাছে গাছে মুগ্ধের সচেতনতার বাণী

গাছে গাছে মুগ্ধের সচেতনতার বাণী

সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি নবীনগরে যুবদল নেতার ইজারা বাতিলের উদ্যোগ

নবীনগরে যুবদল নেতার ইজারা বাতিলের উদ্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম