Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ

হাসপাতালে চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ

Advertisement

দক্ষিণাঞ্চলের ৬ উপজেলায় চলছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। গ্রামাঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। আর শহরে মিলছে চাহিদার অর্ধেক। বিদ্যুতের অভাবে সেচকাজে ঘটছে বিঘ্ন, হাসপাতালের রোগীরা প্রচণ্ড গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। জানা গেছে, দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলায় ৩ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এই ৬ উপজেলায় ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। গড়ে অর্ধেকের বেশি সময় লোডশেডিংয়ের কবলে পড়া এই ৬ উপজেলার গ্রামাঞ্চলে বিদ্যুৎ মিলছে ২৪ ঘণ্টায় মাত্র ৪ ঘণ্টা। শনিবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতাল ঘুরে দেখা গেছে, ভর্তি রোগীরা গরমে হাঁসফাঁস করছেন। রোগীর স্বজনরা কেউ হাতপাখা দিয়ে আবার কেউ প্রেসক্রিপশন ফাইল দিয়ে বাতাস করে চলেছেন। স্বজনরা বলেন, প্রচণ্ড গরমের মাঝে বিদ্যুৎ না থাকায় রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ জানান, বিদ্যুতের প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে শ্বাস কষ্ট নিবারণে ব্যবহৃত নেবুলাইজার ও জটিল রোগীর ক্ষেত্রে অক্সিজেন কন্সানটেটর মেশিন চালানো যাচ্ছে না। এছাড়া করানো যাচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা, সৃষ্টি হয়েছে পানি সংকট। বিরামপুর পেশাজীবী ঐক্য ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার বলেন, আমাদের এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ আমরাই পাচ্ছি না। বিদ্যুৎ বিভাগের বিমাতাসুলভ পদক্ষেপে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। এলাকার বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য ও কৃষির সেচকাজে চরম বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার উত্তরণ না ঘটলে আমরা আন্দোলনের কর্মসূচিতে যাব। উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরের মোহনপুর গ্রামের কৃষক জহির উদ্দিন মণ্ডল বলেন, গ্রাম এলাকায় আমরা ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, এই সমিতির গ্রাহকদের ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে ৪০ থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। এলাকার মানুষের দুর্ভোগে কোনরকম সহমর্মিতা না দেখিয়ে তিনি বলেন, এখানে আমার কোনো করণীয় নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রহস্যজনক লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ

জাবিতে দিনে ২ ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ

জাবিতে দিনে ২ ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ

বরিশালে হাসপাতালেও ৮-১২ ঘণ্টা লোডশেডিং

গরমে রোগী-স্বজনদের দুর্ভোগ বরিশালে হাসপাতালেও ৮-১২ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

আরও পড়ুন

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনা রসিদে অর্থ আদায়

বিনা রসিদে অর্থ আদায়

মুরাদনগরে চার গ্যাসক্ষেত্র তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

তবুও আবাসিক গ্যাস থেকে বঞ্চিত লাখো পরিবার

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

বাঘায় মঞ্চায়ন ‘আপন-দুলাল’ যাত্রাপালা

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

লোহার খাঁচায় শামীমের এক যুগ পার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম