Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রস্তুতি সভা

ভান্ডারিয়ায় জামায়াত নেতাকে পেটালেন যুবদলের নেতাকর্মী

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভায় জামায়াতের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধি ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। সভায় ৫ আগস্টের কর্মসূচি বাস্তবায়নে উপকমিটি গঠন নিয়ে আলোচনা চলাকালে ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাছির উদ্দিন সাবিত একজনের নাম প্রস্তাব করেন। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে নাছির উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সভা শেষে উপজেলা চত্বরে বের হওয়ার সময়ও শামীম হাওলাদাদের সমর্থিত নেতাকর্মীরা নাছির উদ্দিনের ওপর আবার হামলা করে। পরে পুলিশ তাকে নিরাপদে সরিয়ে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে জামায়াত বিক্ষোভের ঘোষণা দিলেও বিএনপির নেতারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম