তালা ভেঙে চোরে নিয়েছে ল্যাপটপ কিনে দেবে গার্ড
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১১ নম্বর চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ ও একটি মাউস চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাতের যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার দায়ে চুরি যাওয়া ল্যাপটপটি নিজ অর্থে কিনে দিতে নৈশপ্রহরীকে নির্দেশ দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার।
বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরী উজ্জ্বল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ছুটির পর আমি অফিস কক্ষে তালা দিয়ে চলে যাই। শনিবারও এসে দেখে গিয়েছি অফিস কক্ষ স্বাভাবিক অবস্থায় ছিল। রোববার সকালে এসে দেখি অফিস কক্ষের তালা কাটা এবং আলমারি থেকে সরকারি ল্যাপটপ ও মাউস চুরি হয়ে গেছে।’ এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি জিডি করবেন। এছাড় নৈশপ্রহরীকে বলেছি, সরকারি মাল চুরি হয়ে গেছে, এটা রক্ষা করার দায়িত্ব তোমার ছিল, এটা তোমাকে কিনে দিতে হবে। গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ বা অন্য কেউ এখনো পর্যন্ত আমাকে জানায়নি।
