Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গাবতলীতে নারীর রহস্যজনক মৃত্যু

শ্বশুরবাড়ির লোকজন পলাতক

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাবতলীতে মিম আক্তার (২৩) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। শনিবার রাতে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ওসি রাকিব হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। জানা গেছে, তিন বছর আগে নারুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের সঙ্গে বাওইটোনা সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই ছিল। স্বজনরা জানান, শনিবার রাতে সোহেল মোবাইলে মিমের ভাই ও মাকে তার বাড়িতে ডেকে পাঠান। সেখানে গিয়ে ভাই, মা ও ভগনিপতি দেখেন, ঘরের বাইরে মিমের লাশ পড়ে আছে। শিশু সন্তানকে নিয়ে স্বামী সোহেল, শ্বশুর, শাশুড়ি ও অন্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম