Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদীতে গ্রেফতার ২

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এসএম জুলফিকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকরা। বক্তারা জানান, রোববার বিকালে গৌরনদী টিএন্ডটি মোড়ে রুহুল সরদারের চায়ের দোকানে বসে জুলফিকারের ভাগনে মেহেদী হাসানের কর্মচারী রিপন কাজী হাঁটুর ওপর পা রেখে চা পান করছিল। এর প্রতিবাদ করে পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদারের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী হামলা চালিয়ে রিপন কাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক এসএম জুলফিকার ঘটনাস্থলে পৌঁছলে তার ওপরও লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় ও তার মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি তারিক হাসান রাসেল বলেন, ওই রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক উকিলকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম