Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ব্রাহ্মণপাড়ায় নাস্তা দেওয়া নিয়ে বিরোধ

গৃহবধূর বাবাকে লাথি মেরে হত্যা

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্রাহ্মণপাড়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের শ্বশুরবাড়িতে নাস্তা দেওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাদশা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের কাইল্লা মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে বাদশা মিয়ার মেয়ে ময়না আক্তারের সঙ্গে দেবিদ্বারের রঘুরামপুর গ্রামের মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ময়নাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। স্বজনদের দাবি, মঙ্গলবার দুপুরে অন্তঃসত্ত্বা ময়নাকে শ্বশুরবাড়িতে রেখে তার শ্বশুর মতিন মিয়া, শাশুড়ি ঝর্ণা বেগম ও ননদের স্বামী হৃদয় ময়নার বাবার বাড়িতে আসেন। আগামী শুক্রবার মেয়ের শ্বশুরবাড়িতে নাস্তা দেওয়ার বিষয় কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাদশা মিয়াকে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, শ্বশুর মতিন মিয়া তার তলপেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তিনজনকে হেফাজতে নেয়। ওসি ফারুক হোসেন বলেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম