Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিয়ে না দেওয়ায় ছড়ানো হয়েছে এআই ছবি

ঠাকুরগাঁওয়ে যুবকের নামে মামলা

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঠাকুরগাঁওয়ে তরুণীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই তরুণী ও তার স্বজনদের এসিড হামলা ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় তরুণীর মা রোববার মামলা করেন। মামলায় মো. ইকবাল হোসেন ওরফে সোনা মিয়াকে আসামি করা হয়েছে। সে বালিয়াডাঙ্গীর মধুপুর এলাকার বাসিন্দা। জানা যায়, ফেসবুকে ইকবালের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে ওই তরুণী যোগাযোগ বন্ধ করে দিয়ে অন্যত্র বিয়ে করে। এতে ইকবাল ওই তরুণীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে এআই প্রযুক্তি ব্যবহার করে তরুণীর ছবি আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিওতে রূপান্তর পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে থাকে। পাশাপাশি তরুণীর স্বজনদের ফোন করে তাকে এসিড মেরে চেহারা বিকৃত করা এবং রাস্তায় পেলে হত্যা করার হুমকি দেয়। এর আগে একই বিষয়ে গত বছরের ১৫ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর থানায় জিডি করা হয়েছিল।

ওসি শাহজাহান আলী বলেন, অভিযোগ তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম