Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাঙ্গলকোটে হাত-পা বেঁধে চালককে শ্বাসরোধে হত্যা

মিলল অর্ধগলিত লাশ

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাঙ্গলকোটে মেহেদি হাসান নামে এক অটোরিকশা চালকের হাত-পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আঁটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদি হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। জানা যায়, ৭ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মেহেদি। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা কুসুম বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই দিন আঁটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাত-পা ও গলায় বেল্ট বাধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মামা শাহ আলম জানান, শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও পুলিশ তার ভাগিনার সন্ধান করতে পারেনি। নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষক বদলিতে বাণিজ্য

শিক্ষক বদলিতে বাণিজ্য

ভৈরবে পাইলিংয়ের সময় প্রাণ হারালেন শ্রমিক

ভৈরবে পাইলিংয়ের সময় প্রাণ হারালেন শ্রমিক

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারে ব্যক্তিগত কাজে বন কর্মকর্তার দুই গাড়ি

মৌলভীবাজারে ব্যক্তিগত কাজে বন কর্মকর্তার দুই গাড়ি

কমলনগরে রেডিওলজিস্ট ও টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা

কমলনগরে রেডিওলজিস্ট ও টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম