Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সিলেটে নদীতে প্রাণ হারালেন মা-মেয়ে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকাল থেকে তারা নিখোঁজ ছিলেন। নিহতরা হলেন-মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে। নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির তিন মাস বয়স থেকেই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী সবসময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারাজীবন রক্ত দিতে হবে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে, এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। মঙ্গলবার বিকালে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এসআই শিপলু চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৈয়দপুর প্রাণিসম্পদ হাসপাতাল চিকিৎসক থাকেন না সেবা দেন প্রহরী

চিকিৎসক থাকেন না সেবা দেন প্রহরী

হাইড্রোসমিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

হাইড্রোসমিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়ন কৃষকের বরাদ্দের অর্থ সচিবের পকেটে

কৃষকের বরাদ্দের অর্থ সচিবের পকেটে

সিলেটে নদীতে প্রাণ হারালেন মা-মেয়ে

সিলেটে নদীতে প্রাণ হারালেন মা-মেয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম