Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হাইড্রোসমিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

সৈয়দপুরের আড়ত থেকে এসব সরবরাহ করা হয় উত্তরাঞ্চলের ১৬ জেলায়

Icon

সৈয়দপুর (নীলফামরী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৈয়দপুরের আড়ত ব্যবসায়ীরা দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, পঞ্চগড় ও চিলাহাটি থেকে কাঁচা সুপারি কিনে এনে নর্দমায় ভিজিয়ে রাখেন। এরপর বাজারজাত করার সময় সুপারি আকর্ষণীয় ও চকচকে করতে মেশানো হয় ক্ষতিকর কেমিক্যাল। সৈয়দপুরের আড়ত থেকে প্রতি মৌসুমে অর্ধশত কোটি টাকার হাইড্রোসমিশ্রিত ক্ষতিকর এ কাঁচা সুপারি উত্তরাঞ্চলের ১৬ জেলার বিভিন্ন বাজারে সরবরাহ হয়। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ এ বিষাক্ত কেমিক্যালযুক্ত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, হাইড্রোসমিশ্রিত সুপারি খেলে লিভার, কিডনি বিকল কিংবা ক্যানসারের মতো মরণব্যাধি শরীরে ছড়াতে পারে। তারপরও নজর নেই সংশ্লিষ্টদের। সিভিল সার্জন ও প্রশাসনের তদারকি এবং ভ্রাম্যমাণ অভিযান জোরদার না থাকায় অসাধু প্রভাবশালী চক্র এসব অনিয়ম করে আসছে। স্থানীয়রা জানান, কাঁচা সুপারি উন্মুক্ত জলাশয়ে ভেজানোর ফলে পানি ব্যবহার করতে পারছেন না তারা। মাছ চাষ করতেও পারছেন না। পাশাপাশি পচা সুপারির দুর্গন্ধে আশপাশে চলাচল করতে দুর্ভোগে পড়তে হয় এলাকার পথচারীদের। জানা যায়, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি সুপারির আড়ত হচ্ছে সৈয়দপুর। এ আড়তের ব্যবসায়ীরা দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, পঞ্চগড় ও চিলাহাটি থেকে কাঁচা সুপারি এনে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে উন্মুক্ত জলাশয়ে ভিজিয়ে রাখেন। একশ্রেণির অসাধু ব্যবসায়ী একদিকে পানি ও পরিবেশ দূষিত করছে, অন্যদিকে রং চকচকে করার ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে মানুষের স্বাস্থ্যেরও সর্বনাশ ঘটাচ্ছে। পানিতে ভিজিয়ে কাঁচা সুপারিগুলো ৩-৪ মাস পর তুলে তাতে মেশানো হয় বিষাক্ত কেমিক্যাল। পরে পার্শ্ববর্তী অন্তত ১৬ জেলার ব্যবসায়ীরা এ আড়ত থেকে সুপারি কিনে নিজ নিজ এলাকায় নিয়ে যান। এতে ব্যাপক সুপারি সরবরাহ হয় সৈয়দপুরের এ আড়ত থেকে। সুপারির কাঁচা স্বাদ ধরে রাখতে নির্দিষ্ট পাকা হাউজে ভেজানোর নিয়ম থাকলেও বেশি লাভের আশায় তা মানছেন না ব্যবসায়ী ও আড়তদাররা। দীর্ঘদিন বিষাক্ত কেমিক্যালমিশ্রিত সুপারির এ ব্যবসা চললেও এ তথ্য জানেন না বলে জানান সৈয়দপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. আকমল হোসেন রাজু। তবে মানবদেহের জন্য ক্ষতিকর সুপারি যারা বাজারজাতে সহায়তা করছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা পৌর প্রশাসককে জানাবেন বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৈয়দপুর প্রাণিসম্পদ হাসপাতাল চিকিৎসক থাকেন না সেবা দেন প্রহরী

চিকিৎসক থাকেন না সেবা দেন প্রহরী

হাইড্রোসমিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

হাইড্রোসমিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়ন কৃষকের বরাদ্দের অর্থ সচিবের পকেটে

কৃষকের বরাদ্দের অর্থ সচিবের পকেটে

সিলেটে নদীতে প্রাণ হারালেন মা-মেয়ে

সিলেটে নদীতে প্রাণ হারালেন মা-মেয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম