Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কমলনগরে ফেসবুকে পোস্ট

যুবককে পিটিয়ে কারাগারে পাঠাল ইউপি সদস্য

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কমলনগরে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় মাহফুজ নামে যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর এবং পরে ডাকাতির মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। ভুক্তভোগী পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় অভিযুক্ত ইউপি সদস্য আবদুল খালেকের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মাহফুজ তার ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট দিয়ে প্রতিবাদ জানান।

এতে ক্ষুব্ধ হয়ে মাহফুজকে রাস্তা থেকে ধরে নিয়ে প্রথমে মারধর করে পুলিশকে সোপর্দ করা হয়। পরে শুক্রবার দুপুরে পুলিশ মাহফুজকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল খালেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ওসি মো. ফরিদুল আলম জানান, রাতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মাহফুজের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম