Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইবিতে শিক্ষকদের কক্ষ ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি

Advertisement

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থি কয়েক শিক্ষক-কর্মকর্তার অফিস কক্ষে ভাঙচুর ও হেনস্তার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) জামিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসাবে রয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা। কমিটিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে করণীয় নির্ধারণসহ সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১৫ আগস্ট ফেসবুকে পোস্ট দেওয়ায় রোববার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও তিন কর্মকর্তার অফিস কক্ষে হামলা, ভাঙচুর ও তাদের শারীরিকভাবে হেনস্তা করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ওই শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে না আসতেও হুমকি দেওয়া হয়। এদিকে সারা দেশে আ.লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সাবেক সম্পাদক রাশেদুল ইসলামসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম