Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

তারাকান্দায় বিএনপির দুই নেতার পালটাপালটি হামলা

Advertisement

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তারাকান্দায় তুচ্ছ ঘটনায় উপজেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়কের মধ্যে সোমবার রাতে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, তারাকান্দা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীতে সোমবার রাতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের নাতিনের সঙ্গে যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মণ্ডলের এলাকার এক ছেলের ঝগড়া হয়। এ নিয়ে আব্দুল মালেক ও তার লোকজন এসে শহিদুল ইসলামের ওপর হামলা করে। পরে শহিদুল ইসলাম মণ্ডল ও তার লোকজন আব্দুল মালেকের বাসায় গিয়ে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহিদুল ইসলাম মণ্ডল জানান, আব্দুল মালেকের নাতিন ও আমার এলাকার এক ছেলে সিলেট থাকে। তাদের মাঝে ঝগড়া শুরু হলে দুজনকে শাসিয়ে বিষয়টি সমাধান করেছি। সঠিক বিষয় না জেনে আমার ওপর হামলা করেছে। আব্দুল মালেক জানান, আমার নাতিকে শহিদুল ইসলাম মণ্ডল মারধর করেছে। পরে গভীর রাতে আমার বাসাবাড়িতে হামলা করেছে। এ বিষয়ে ওসি রাশিদ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছি। বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম