তথ্য চাওয়ায় ক্ষোভ
শরীয়তপুরে গণপূর্ত বিভাগে সাংবাদিক হেনস্তা
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গণপূর্ত বিভাগ শরীয়তপুর জেলা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হয়েছেন। বুধবার দুপুরে জেলা গণপূর্ত কার্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দৈনিক যুগান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি কেএম রায়হান কবীর, সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুল হক দুলাল ও দৈনিক অগ্নীশিখা পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইব্রাহীম পেশাগত কাজে তথ্য সহায়তা চেয়ে জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তারের সঙ্গে বার বার যোগাযোগ করে ব্যর্থ হন। বুধবার সরাসরি দেখা করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় তথ্য সংশ্লিষ্ট কাজের ঠিকাদার কাইয়ুম খান তেড়ে এসে উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন। ভুক্তভোগী সাংবাদিক মো. ইব্রাহীম বলেন, নির্বাহী প্রকৌশলী আগে থেকেই ঠিকাদারকে ডেকে এনে সেখানে বসিয়ে রেখেছিলেন। আমরা যাওয়া মাত্র ঠিকাদার আমাদের তেড়ে এসে নাজেহাল করেন। মূলত কাজের অনিয়ম দুর্নীতির তথ্য ধামাচাপা দিতেই নির্বাহী প্রকৌশলী পূর্বপরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তবে নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার বিষয়টি অস্বীকার করেন।
