চুনারুঘাটে ধানখেতে যুবকের নিথর দেহ
সেনবাগ ও শিবচরে ২ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের চুনারুঘাটে ধানের জমি থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নোয়াখালীর সেনবাগ ও মাদারীপুরের শিবচরে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : চুনারুঘাটে ধানের জমি থেকে রক্তাক্ত অবস্থায় আহম্মদ আলী সুজন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা সড়কের পাশের একটি ধানের জমি থেকে বুধবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় জমির পাশে সুজনের লাশ পড়ে থাকতে দেখেন। নিহত সুজন গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই এবং বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসাবে বসবাস করতেন। ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সেনবাগে দুই সন্তানের জননী রুমা আক্তারের লাশ উদ্বার করেছে থানা পুলিশ। ডুমুরুয়া ইউনিয়নে ডুমুরুয়া হাজারী বাড়িতে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। রুমা ওই বাড়ির মো. জাফর হাজারীর স্ত্রী। ওসি আবদুর রহিম সরকার জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। শিবচরে অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাখরের কান্দি গ্রাম থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
