Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মোহনগঞ্জে নারীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য

ছাত্রদল নেতার কফিশপে বিএনপি নেতার হামলা

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মোহনগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে উপজেলা ছাত্রদল নেতার মালিকানাধীন কফিশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কফিশপের পরিচালক শাকিল মিয়াকে মারধর করে অচেতন করে ফেলা এবং নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা লুটসহ প্রায় ২ লাখ ৪ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুরা গ্রামের বাগান বিলাস কফি হাউজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল মিয়া বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কফিশপটির মালিক উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নোমান মিয়া এবং তার ভাগনে শাকিল মিয়া এটি পরিচালনা করেন। জানা যায়, ঘটনার আগে পার্শ্ববর্তী পেরীরচর গ্রামের বাসিন্দা অন্তর মিয়া তার স্ত্রীকে নিয়ে কফিশপটিতে যান। সেখানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সংগ্রামের ছেলে নাঈম মিয়া অন্তরের স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে অন্তর মিয়ার সঙ্গে নাঈমের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। কিছু সময় পর নাঈম তার বাবা, চাচাসহ ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে কফিশপে গিয়ে বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ সময় অন্তর মিয়াকে না পেয়ে শাকিল মিয়াকে মারধর করা হয়। পাশাপাশি ক্যাশ কাউন্টারে রাখা টাকা নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাজারুল ইসলাম সংগ্রাম এবং তার ভাই মুখলেছ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম