Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ব্যবসায়ীকে মারধর

চাঁদাবাজির প্রতিবাদে বাউফলে দোকান বন্ধ করে বিক্ষোভ

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাউফলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আড়াই শতাধিক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলের সামনে দোকানপাট বন্ধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ব্যবসায়ীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল হক, মো. মোশারেফ হোসেন ও মো. আমিনুল ইসলাম। ব্যবসায়ীরা বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মো. ইয়াছিন হাওলাদার, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিসান, মো. সোহানসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। তারা চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার করে নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান। ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত সোমবার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে কালাইয়া বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না এবং হত্যার হুমকি দেওয়া হয়। গুড় ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ করেন, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় বুধবার বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ইয়াছিন ও সোহান তার পথরোধ করে মারধর করেন এবং সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে ইয়াছিন বলেন, চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয়। এটি জামায়াত-শিবিরের ষড়যন্ত্র।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম