মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ
রাঙ্গুনিয়ায় যুবক গ্রেফতার
Advertisement
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গুনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলু আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, শিশুটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসায় যাওয়ার পথে ফজলু আলম মোটরসাইকেলে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। ফজলুর বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ওইদিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ফজলু আলমকে একমাত্র আসামি করা হয়েছে। ওসি মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। উপজেলার বিভিন্ন স্থান ও দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফজলু আলমকে গ্রেফতার করা হয়।
