Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালীগঞ্জে বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সুমন হোসেন নামে আরও একজন গণপিটুনিতে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার ভোরে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুমন হোসেন যশোরের আরাপপুর এলাকার আয়ুব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করে। অনেক খোঁজাখুঁজির পর দুজনকে আটক করে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের দুজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে আহত ব্যক্তির নাম সুমন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম