জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালাল স্বামী
জানালার পাশে চিৎকার করছিল শিশু সন্তানরা
Advertisement
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুর শহরের পাঁচরাস্তা এলাকায় ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের ওই এলাকার একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীকে হত্যার পর লাশ ফেলে স্বামী পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাকে হত্যার পর শিশু সন্তানরা জানালার পাশে চিৎকার করে কান্না করছিল।
ওসি নাজমুস সাকিব জানান, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করতে থাকে। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে জরুরি সেবা ট্রিপল নাইন-এ ফোন করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ইসরাত জাহান ও তার স্বামী কাওসার আহমেদ শাওন প্রায় এক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।
