Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্বেচ্ছাসেবক দল নেতা খুলে নিলেন ব্রিজের মালামাল

রাজাপুরে ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

Advertisement

Icon

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজাপুরে দাপ্তরিক অনুমতি ছাড়াই আয়রন ব্রিজের বিমসহ লোহার মালামাল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এতে কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর তারাবুনিয়া এলাকায় এদবর খালের ওপর নির্মিত ব্রিজটির মালামাল শুক্রবার খুলে নেওয়া হয়। অভিযুক্ত মো. মামুন আকন সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি লেবুবুনিয়া এলাকার বাসিন্দা। স্থানীয় মো. বাদশা মিয়া বলেন, ব্রিজটি পুরোনো ও বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হলেও কয়েক গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম ছিল। বিকল্প ব্যবস্থা না করেই ব্রিজের মালামাল খুলে নেওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মামুন আকন বলেন, পরিষদে জমা দেওয়ার জন্য মালামালগুলো খোলা হয়েছে। চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ইউপি সদস্যের অনুমতি নিয়েই তিনি তা করেছেন। এদিকে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, ‘আমি কাউকে ব্রিজের মালামাল খুলে নেওয়ার অনুমতি দিইনি। বিকল্প ব্যবস্থা না করে মালামাল নেওয়ার কোনো সুযোগ নেই।’ উপজেলা প্রকৌশলী এসএম জিয়াউল হক বলেন, ‘এভাবে সরকারি ব্রিজের মালামাল খোলার বিধান নেই। খবর পেয়ে লোক পাঠিয়ে মালামাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম