Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আ.লীগের নামে বিএনপি নেতার মামলা

বিশ্বনাথে আসামি জামায়াত শিবিরসহ দলীয় নেতা

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিশ্বনাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের মামলার তিন দিনের ভেতর এবার উপজেলা আ.লীগের ৯২ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন এক বিএনপি নেতা। গত ২০ আগস্ট রাত পৌনে ১টার দিকে থানায় এ মামলাটি করেন অলংকারি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইরন মিয়া। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০-৭০ জনকে। মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় আসামিরা রামপাশা ইউনিয়নের বিশ্বনাথ লামাকাজী পাকা সড়কে গাড়ির টায়ারে অগ্নিসংযোগ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশবিরোধী স্লোগান দেন। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করাসহ অস্থিতিশীলতা তৈরি করেন। এতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এ মামলাটি দায়ের করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেন। তবে এ মামলায় জামায়াত-শিবির ও বিএনপি নেতাদেরও আসামি করা হয়েছে। তারা হচ্ছেন-অলংকারি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক এখলাছ মিয়া, রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জামায়াত সমর্থক রেনু মিয়া ও খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি রনি মিয়া।

ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক এখলাছ মিয়া বলেন, তিনি বিএনপি করলেও আ.লীগের সঙ্গে প্রতিহিংসামূলকভাবে তাকে ৬৮নং আসামি করা হয়েছে। জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, তার দলের কর্মী রেনু মিয়া ও ছাত্রশিবির সভাপতি রনি মিয়াকে এ মামলায় মিথ্যা আসামি করা হয়েছে। নেতাকর্মীদের এ মামলায় আসামি করার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও থানার ওসি গাজী মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলেছেন তিনি। তারা দুজনই আশ্বস্ত করেছেন, তদন্তের পর তাদের নাম বাদ দেওয়া হবে। এ বিষয়ে মামলার বাদী ইরন মিয়া বলেন, মামলায় জামায়াত, শিবির ও বিএনপি নেতা আসামি হওয়ার বিষয়ে তিনি জানবেন তো দূরের কথা, মামলার বাদী হওয়ার হিসাবেও তিনি কিছুই জানেন না। তবে একটি কাগজে তিনি স্বাক্ষর করেছেন বলে স্বীকার করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম