যুবকের ধর্ষণে অন্তঃসত্ত্বা
প্রভাবশালীদের ভয়ে কিশোরী আত্মগোপনে
Advertisement
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মঠবাড়িয়ায় যুবকের ধর্ষণে ১৪ বছর বয়সি এক কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনার পর থেকে প্রভাবশালীদের ভয়ে ওই কিশোরী আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় দরিদ্র দিনমজুর বাবার পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিশোরীর বাবা অভিযোগ করেন, তুষখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছোট মাছুয়া গ্রামের শাহিন হাওলাদার তার সরল-সহজ মেয়েকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। এতে তার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মামলা করেননি কেন-জানতে চাইলে কিশোরীর বাবা স্থানীয় সমাজকর্মী সগীর হাওলাদারের (সগীর মেম্বার) কথা উল্লেখ করে বলেন, ‘তিনি যা বলবেন, সেটাই হবে। আমরা গরিব মানুষ, আইন ভালো বুঝি না।’ তবে সগীর হাওলাদার বলেন, ভুক্তভোগী পরিবারটি কয়েকবার তার কাছে এসেছিল। এ ধরনের ঘটনা মীমাংসার বিষয় নয় জানিয়ে তিনি পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। ওসি মো. রবিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
