Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আক্কেলপুরে আ.লীগ নেতার বাড়ি দখল বিএনপি নেতার

বহিষ্কার করে এলাকায় মাইকিং

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আক্কেলপুরে দলীয় নির্দেশ অমান্য করে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও অবহিত করতে এলাকায় মাইকিং করা হয়েছে। জানা গেছে, আক্কেলপুরের রায়কালী গ্রামের প্রায় ৪ শতাংশ জমির ওপর রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দোতলা পাকা বাড়ি রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়িটি ছেড়ে আত্মগোপনে চলে যান। এই সুযোগে বিএনপি নেতা মিজানুর রহমান বাড়িটি দখলে নেন। এ ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে ২১ জুলাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে ওই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য ৭ দিনের সময় দেওয়া হয় কিন্তু তিনি তা অমান্য করেন। মিজানুর রহমান জানান, জমিটি তার দাদার পৈতৃক সম্পত্তি, যা আগে বেলাল হোসেন দখল করেছিলেন। তিনি কেবল পৈতৃক জমি উদ্ধার করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম