Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইট দিয়ে শ্রমিকের মাথা ফাটালেন চেয়ারম্যানপুত্র

Advertisement

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাজিরপুরে ইট দিয়ে আঘাত করে গোলক মল্লিক নামে এক ইটভাটা শ্রমিকের মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানপুত্র ইমাম হাসান রানা দাড়িয়ার বিরুদ্ধে। মালিখালী ইউনিয়নের একটি ইটভাটায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত গোলক মল্লিক মালিখালী গ্রামের অজিত মল্লিকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের স্ত্রী রিক্তা মল্লিক জানান, সকালে তার স্বামী চেয়ারম্যানের ইটভাটায় কাজ করতে যান। এ সময় চেয়ারম্যান রুহুল আমীন বাবলু দাড়িয়া তার কাছে কত ইট বিক্রি হয়েছে জানতে চান। একপর্যায়ে কোনো কথা ছাড়াই চেয়ারম্যানের ছোট ছেলে রানা দাড়িয়া ইট দিয়ে গোলকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান জানান, গোলকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রুহুল আমীন বাবলু দাড়িয়া বলেন, বিষয়টি মিটমাট হয়ে গেছে। আহতের চিকিৎসার খরচ দেওয়া হয়েছে। ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম