Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সেই কৃষকদল নেতার কাণ্ড

কালীগঞ্জে বহিষ্কারের জেরে নারী ইউপি সদস্য লাঞ্ছিত

Advertisement

Icon

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালীগঞ্জে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকদলের সদ্য বহিষ্কৃত এক নেতার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল করিম।

তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত শুক্রবার সকালে আবাদি ধানের ক্ষেত দেখার উদ্দেশে বের হলে প্রতিবেশী এবং বহিষ্কৃত চলবলা ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলমের স্ত্রী মনোয়ারা বেগম আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং জামাকাপড় ছিঁড়ে ফেলেন। এ সময় তার ছেলে মেহেদি হাসান আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করেন।’ পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি। হামলার কারণ হিসেবে ইউপি সদস্য জানান, ‘গত ১৯ আগস্ট ওই কৃষকদল নেতা এক প্রবাসীর স্ত্রীকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করলে পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে এবং দল থেকেও তাকে বহিষ্কার করা হয়।

ওই মামলায় আমার ইন্ধন রয়েছে- এমন সন্দেহ থেকেই প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।’ তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদল মনোয়ারা বেগম বলেন, ‘আমি একজন নারী হয়ে প্রকাশ্যে কোনো পুরুষের গায়ে হাত তুলতে পারি না। মূলত ওই ইউপি সদস্যই কুবুদ্ধি দিয়ে চক্রান্ত করে আমার স্বামীকে জেলে পাঠিয়েছেন।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম