Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নিহত

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শনিবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। চট্টগ্রাম ব্যুরো

বগুড়ায় নারী ধর্ষণের আসামি টঙ্গীতে গ্রেফতার

বগুড়ায় নারীকে ধর্ষণের আসামি হৃদয়কে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানার চেরাগ আলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব সূত্র জানায়, বগুড়া সদরের ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে এনজিওতে ঋণ নিতে গিয়ে হৃদয়ের পরিচয় হয়। একপর্যায়ে ওই নারীর মোবাইল ফোন জোরপূর্বক বাড়িতে নিয়ে যায় হৃদয়। ফোন আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই নারী। বগুড়া ব্যুরো

কালীগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৩

কালীগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন। তারা হলো- চাপরাইল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তাজিম হোসেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত মিয়া ও আড়পাড়া এলাকার রমজান আলী। কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

রামুতে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

রামুতে বিএনপি নেতা ফরিদুল আলমের বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার রাতে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুটে নিয়ে যায়। এসময় বাধা পেয়ে নারীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। ফরিদুল আলম সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। রামু (কক্সবাজার) প্রতিনিধি

সুন্দরগঞ্জে ছাত্রকে পাশবিক নির্যাতনে গ্রেফতার যুবক

সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকারের (পাশবিক নির্যাতন) অভিযোগে সানজু বকশি নামে যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সানজু উপজেলার তালুক ফলগাছার বাসিন্দা। গত ৯ মে সানজু বাড়ি পাহারা দেওয়ার কথা বলে ওই ছাত্রকে তার বাড়িতে নিয়ে বলাৎকার করে। বিষয়টি প্রকাশ করা হলে তার মাকে হত্যার হুমকি দেয়। ১৪ জুন ওই মাদ্রাসায় ঢুকে তাকে আবারও বলাৎকার করে সানজু। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

ইয়াবা সেবনে চট্টগ্রামে ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল সিকদার সোহানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। চট্টগ্রাম ব্যুরো

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম