Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

অভিযোগ প্রত্যাহার না করায়

তালতলীতে ফার্মেসি ব্যবসায়ীকে পেটাল ছাত্রদল নেতা

Advertisement

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তালতলীতে হাসপাতালের অভ্যন্তরে ব্যবসা ও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে প্রভাবিত করার অভিযোগ দেওয়ার পর ফার্মেসি ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম (২৯)-কে মারধরের অভিযোগ উঠেছে। ছাত্রদল নেতা ও আনোয়ারা মেডিকেলের মালিক মো.আল মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রোববার বেলা ১১টায় শহরের বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, খাইরুল ইসলাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ‘আন নাফি মেডিসিন জোন’ নামে একটি ফার্মেসি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধের জেরে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও আনোয়ারা মেডিকেলের মালিক আল মামুন তাকে বিভিন্নভাবে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

সম্প্রতি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও আনোয়ারা মেডিকেলের মালিক আল মামুন ক্ষমতার প্রভাব খাটিয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থান করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংগ্রহ এবং রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করেন। এসব বিষয়ে প্রতিকার চেয়ে খাইরুল ইসলামসহ হাসপাতালসংলগ্ন কয়েকজন ফার্মেসি ব্যবসায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

ওই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হয়। ঘটনার দিন খাইরুল ইসলাম মোটরসাইকেলে উপজেলা সড়ক দিয়ে যাওয়ার সময় বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে আল মামুন ও তার ভাই মাহফুজসহ ৮-১০ জন তার মোটরসাইকেলের গতিরোধ করেন ও মোটরসাইকেল থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নেওয়ার সময় এলোপাতাড়ি মারধর করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম