সৃষ্টি সুখের উল্লাসে মুখর দেশ
বিদ্রোহী কবি নজরুলের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, র্যালি ও সভা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। ‘নজরুল বর্ষ’-এর অংশ হিসাবে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় বিদ্রোহী কবিকে। এসব আয়োজনে নজরুলের সাহিত্য, সংগীত, জীবন ও দর্শনের বহুমাত্রিকতা এবং সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেন বক্তারা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : পিরোজপুরে ভাণ্ডারিয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএও মো. হাসিবুল হাসান। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। ভূঞাপুরে ইউএনও মো. মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, ইবরাহীম খা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ। শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন নির্বাহী ইউএনও মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক। পিরোজপুরে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল এমপি। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহরাব হোসাইন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। খুলনার পাইকগাছায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। বক্তৃতা করেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমারেশ হালদার উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়তা নেতা সহকারী অধ্যাপক মোমিন সানা। কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউএনও শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ দিদারুল আলম। বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময় বাকচী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস। বড়লেখায় নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন-সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, সিনিয়র উপজলা মৎস্য অফিসার মিছবাহ উদ্দিন আফজাল। দুর্গাপুরে সভায় ‘জল সিঁড়ি’ পাঠাগারের সভাপতি মানেশ সাহারের সভাপতিত্বে এবং সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ সাদাত। বক্তব্য দেন-সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান। বরিশালে ‘ভালোবাসো মোর গান’ শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, জীবন ও দর্শন নিয়ে মূল আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের সাবেক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন। ময়মনসিংহে সাস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লিয়া সমিনা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন্নাহার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এ হান্নান খানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন। কেরানীগঞ্জে অনুষ্ঠানে ইউএনও মো. উমর ফারুক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, একাডেমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সাত্তার বেগ। সিরাজদিখানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুম্পা ঘোষ। সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ। সোনারগাঁয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার। সাভারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন ইউএনও মো. সাইফুল ইসলাম। রাজবাড়ীতে র্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল হাসান, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। পাবনায় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয় উপসচিব রাবেয়া বসরী, পুলিশ সুপার আবু আশ্রাফ। রংপুরের তারাগঞ্জে নজরুল বর্ষের অনুষ্ঠান উদ্বোধন করেন ইউএনও মোনাববর হোসেন। কুমিল্লার হোমনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ইউএনও মো. শহিদুল ইসলাম। নওগাঁর মহাদেবপুরে ইউএনও মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ-সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম। নাটোরে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুমনী আক্তার। সম্মানিত অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আছমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, ইউএনও মো. আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন। ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম রকিবুল হাসান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান।
