Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কোটালীপাড়ায় পানির পাম্পে বের হচ্ছে গ্যাস

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কোটালীপাড়া একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস। ম্যাচ লাইট ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এই সাবমারসিবল পাম্পটিকে নিয়ে এলাকার মানুষদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এটি পরীক্ষা করার দাবি জানিয়েছেন। সরেজমিন জানা গেছে, উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সাপ্লাই দেওয়ার জন্য কামরুল শেখ নামে এক হার্ডওয়ার ব্যবসায়ী এক বছর আগে একটি সাবমারসিবল পাম্প বসান। এক সপ্তাহ ধরে সাবমারসিবল পাম্পটিতে পানি কম ওঠায় কৌতূহলবশত কামরুল শেখ বুধবার রাতে পাইপের মাথায় গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনা চারদিক ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কামরুল শেখের দোকানের সামনে এসে ভিড় জমাতে থাকেন। উৎসুক জনতা দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ টিম এনে এটি পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়েছেন। ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, তথ্যানুযায়ী প্রাথমিকভাবে এর সত্যতা পেয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বদলগাছীতে আবাসন প্রকল্প মরিচায় ঘরের চাল ফুটো বৃষ্টি হলেই দুর্ভোগ

মরিচায় ঘরের চাল ফুটো বৃষ্টি হলেই দুর্ভোগ

উলিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

উলিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

কোটালীপাড়ায় পানির পাম্পে বের হচ্ছে গ্যাস

কোটালীপাড়ায় পানির পাম্পে বের হচ্ছে গ্যাস

বিরলে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি জ্যোৎস্না রাতে পুথিপাঠ ও পাতার বাঁশি পরিবেশন

জ্যোৎস্না রাতে পুথিপাঠ ও পাতার বাঁশি পরিবেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম