Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিরলে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি

জ্যোৎস্না রাতে পুথিপাঠ ও পাতার বাঁশি পরিবেশন

Advertisement

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে জ্যোৎস্না রাতে উত্তরবঙ্গের বিরলের ধর্মপুর শালবনে পুথিপাঠ ও পাতার বাঁশি পরিবেশিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনায় বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি মো. বাবুল হোসেন ও জগতপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রিপন মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডহাট কলেজের সিনিয়র প্রভাষক বিধান দত্ত। বুধবার রাতে মাদকমুক্ত সমাজ গড়তে অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চার মাদকসেবী মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দেন। জনপ্রিয় শিল্পী গোলাম রব্বানীর পাতা দিয়ে বাঁশির সুর তোলা এবং আদরী রানীর সংগীত পরিবেশনসহ পুথিপাঠ ও অন্যান্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বদলগাছীতে আবাসন প্রকল্প মরিচায় ঘরের চাল ফুটো বৃষ্টি হলেই দুর্ভোগ

মরিচায় ঘরের চাল ফুটো বৃষ্টি হলেই দুর্ভোগ

উলিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

উলিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

কোটালীপাড়ায় পানির পাম্পে বের হচ্ছে গ্যাস

কোটালীপাড়ায় পানির পাম্পে বের হচ্ছে গ্যাস

বিরলে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি জ্যোৎস্না রাতে পুথিপাঠ ও পাতার বাঁশি পরিবেশন

জ্যোৎস্না রাতে পুথিপাঠ ও পাতার বাঁশি পরিবেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম