চুরির সন্দেহ
চান্দিনায় তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
Advertisement
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে ট্রাক্টর চালক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। জানা যায়, দেবীদ্বারের কুরুইন গ্রামের এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা শাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে। তার দেওয়া তথ্যমতে স্থানীয়রা সোমবার রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়। সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে নির্যাতনের পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। বাবা আলী মিয়া বলেন, আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি খুনিদের বিচার চাই।
