Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুড়িগ্রামে বিএনপির মাছের পোনা অবমুক্তকরণ

নদ-নদী ও জলজ জীববৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে কুড়িগ্রামে ধরলা নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করেছে বিএনপি জেলা শাখা। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার ধরলা সেতু এলাকায় নদীতে এ পোনা অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান। কুড়িগ্রাম প্রতিনিধি

কর্ণফুলীতে প্রিমিয়ার সিমেন্ট কর্মচারীদের বিক্ষোভ

কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড কারখানার কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছানগর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট কারখানার প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা জানান, তাদের চাকরি স্থায়ী হওয়ার পর একজন কর্মচারী যেসব সুবিধা পাওয়ার কথা, তারা তা পাচ্ছেন না। ইনক্রিমেন্টের আশ্বাস দিলেও তারা পাননি। কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

ক্ষেতলালে বাবার বিরোধের জের ধরে মনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই গ্রামের শরিফুল ইসলাম সুমনের বিরুদ্ধে। ?বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মনোয়ার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

ওইদিন সকালে গ্রামের মোড়ে সুমনের বাবা সামাদ সরদারের সঙ্গে মনোয়ারের বাবা আশরাফ আলীর জমি সংক্রান্ত মামলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

নোংরা পরিবেশে পণ্য উৎপাদনে বেকারি সিলগালা

কর্ণফুলীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘গ্রিন ভ্যালি ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কারখানার ভেতরে ডুকে দেখা যায়, খোলা ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আইনজীবীকে অপহরণে জামায়াত কর্মী গ্রেফতার

লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় মেহেদী হাসান তুষার নামে এক সাবেক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ২০২৫ সালের ১৬ মে থানায় অপহরণ মামলার আসামি ছিলেন। গ্রেফতার তুষারের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায়। লক্ষ্মীপুর প্রতিনিধি

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের পশ্চিমে রেলক্রসিং অতিক্রমের পূর্বেই হর্ন দিয়ে আসছিল। ওই ব্যক্তি রেললাইনের মাঝখান দিয়ে হাঁটছিলেন। এ সময় তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। চাঁদপুর প্রতিনিধি

বাঘায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বাঘায় ঋণের কিস্তির চাপ ও পারিবারিক আর্থিক সংকটের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন মরিয়ম নামে এক গৃহবধূ। বুধবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম বেগম বিভিন্ন এনজিও থেকে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে দেবর আতাউর রহমানকে দেন। আতাউর কয়েকটি কিস্তি দিয়ে স্ত্রীকে নিয়ে গোপনে ঢাকায়

চলে যান। বাঘা (রাজশাহী) প্রতিনিধি

পাহাড় কেটে ঘর নির্মাণ, বন বিভাগের উচ্ছেদ

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে ঘর নির্মাণের খবর পেয়ে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের সাদেকের গোনা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন ঘরটি উচ্ছেদ করা হয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম