নাসিরনগরে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাসিরনগরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নাজিমুদ্দিন নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর বাজারসংলগ্ন নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন বুড়িশ্বর গ্রামের আবদুল আউয়ালের ছেলে। জানা যায়, সংঘর্ষের সময় মাথায় টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, বুড়িশ্বর গ্রামের নয়াবাড়ির ফজলু হক ও ডায়লাবাড়ির আবদুল আউয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় গত মাসে আবদুল আউয়ালের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়। শুক্রবার সকালে ফজলু হকের পক্ষের লোকজন দাবি করেন, মামলায় উল্লেখ করা পুকুরের মধ্যে তাদেরও জায়গা রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
