|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরে দলিল লেখকদের কর্মবিরতি পালন
দলিল লিখন ও সহায়তাকারীদের মুসাবিদা ফিস বৃদ্ধির দাবিতে সোমবার দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর
শাখার সদস্যরা। দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক আতাউর রহমান সোহেল জানান, বর্তমান সাবরেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেছেন, প্রতি পৃষ্ঠা ১৫ টাকা অর্থাৎ দলিল ১০ পৃষ্ঠার হলে মজুরি আসে মাত্র ১৫০ টাকা। যা একজন দৈনিক শ্রমিকের মজুরিই হয় না। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মনপুরায় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
মনপুরার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলকাসংলগ্ন মেঘনা নদীতে রোববার রাতে জেলেদের ওপর হামলা করে ডাকাতির সময় ছয় জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেন জেলেরা। আটকরা হলো-দশমিনার চরহাদী গ্রামের জাহিদুল ইসলাম, আনিস মুন্সী, শাহীন, সায়েম গাজী, নাঈম হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুরার রিয়াজ ফকির। মনপুরা (ভোলা) প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে ৫ প্রতিষ্ঠানে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকার অভিযোগে সোমবার দুপুরে মঠবাড়িয়ায় পাঁচ ফার্মেসিতে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আকন মেডিকেল হলে ১০ হাজার, আদর্শ মেডিকেল হলে ১০ হাজার, রাকিব মেডিকেল হলে পাঁচ হাজার, নাজাহ ফার্মেসিতে পাঁচ হাজার এবং মাহবুব ফার্মেসিতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
জাবিতে ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টাঙানো একটি ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজ থেকে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে দেন তারা। ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাহাঙ্গীরনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। জাবি প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় একজনের কারাদণ্ড
মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লিঙ্গ কর্তনের ঘটনায় সোমবার দুপুরে আসামি আলমগীর হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আলমগীর হোসেনের বাড়ি উপজেলার কচুবাড়িয়া এলাকায়। আলমগীর বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করত। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি ওই নারীকে রাতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পিরোজপুর প্রতিনিধি
মদনে চাল কেলেঙ্কারিতে প্রধান আসামি কারাগারে
মদনে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনার প্রধান আসামি এনামুল হক আনারকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এনামুল হক উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। ১৪ মে রাতে উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে নিয়ে বারহাট্টার একটি রাইসমিলে বিক্রি করা হচ্ছিল। নেত্রকোনা প্রতিনিধি
