Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বারহাট্টায় কৃষক কালকিনিতে বৃদ্ধ হত্যায় গ্রেফতার ২

Advertisement

Icon

নেত্রকোনা ও কালকিনি-ডাসার প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনার বারহাট্টায় ছয়গাঁও গ্রামের কৃষক রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি আবুল মিয়া ছয়গাঁও গ্রামের বাসিন্দা এবং নিহত রফিকুল ইসলামের আপন চাচাতো ভাই। এসআরবি সূত্র জানায়, গত ২৭ আগস্ট সকাল ১০টার দিকে বর্গাচাষের জমি নিয়ে ছয়গাঁও গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই ও তাদের লোকজন লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র দিয়ে রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। এতে রফিকুল ইসলাম গুরুতর হলে হাসপাতালে ভর্তি করার পর মারা যান।

এদিকে মাদারীপুরের কালকিনিতে বৃদ্ধ এছাহাক সরদার হত্যা মামলার প্রধান আসামি তুহিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তুহিনের বাড়ি পৌর এলাকার উত্তর জনারদন্দি গ্রামে। রোববার তাকে মাদারীপুর হাজতে প্রেরণ করে পুলিশ। পূর্বশত্রুতার জেরে ২২ আগস্ট রাতে এছাহাক মোল্লাকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম