Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জমির মালিকানা বিরোধ

ধর্মপাশায় দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

Advertisement

Icon

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধর্মপাশার গাছতলা বাজারে বিরোধপূর্ণ জমি নিয়ে শনিবার দুপক্ষের সংঘর্ষ ঘটেছে। এতে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকুরাটির গাছতলা বাজারের ৪৩ শতক জমি নিয়ে ইউনিয়নের লেঙ্গুর গ্রামের ঠাকুর ধন ও আব্দুল কদ্দুসের মধ্যে মালিকানার বিরোধ চলে আসছিল। শনিবার আব্দুল কদ্দুস ৫-৬ জন লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে আমন ধান চাষের জন্য আগাছা পরিষ্কার করতে যান। খবর পেয়ে বেলা ঠাকুর ধনের পক্ষের ৫-৬ জন সেখানে এসে জমির আগাছা পরিষ্কার করার কাজে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ওই ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে দুদিকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ধর্মপাশা থানার এসআই মোফাক্কারুল ইসলাম জানান, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে কারও কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শরীয়তপুর সদর হাসপাতাল দায়িত্ব ফেলে ক্লিনিকে ডাক্তার

দায়িত্ব ফেলে ক্লিনিকে ডাক্তার

বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ

বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ

লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র

লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম