Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

Advertisement

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নীলফামারীর কিশোরগঞ্জ শহর বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্নস্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে বাইপাস দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় শহরের প্রধান সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, হাটুরে লোকজন ও চালকরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সরেজমিন দেখা যায়, কিশোরগঞ্জ-রংপুর সড়কের খেলুর বাড়ির মোড় থেকে গদা প্রাথমিক বিদ্যালয় মোড় পর্যন্ত বাইপাস সড়কটির বেহাল দশা। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় বর্ষায় বিভিন্নস্থানে সড়ক ভেঙে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। উঠে গেছে কার্পেটিং। ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে রংপুর থেকে নীলফামারী এবং তারাগঞ্জ থেকে ডালিয়াগামী যানবাহন শহরের ভেতর দিয়ে চলাচল করছে। এতে ঝরনার মোড়, থানার মোড় ও বাইতুন্নুর মসজিদ এলাকায় নিয়মিত যানজট হচ্ছে। বিশেষ করে শনিবার ও বুধবার হাটের দিনে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শরীয়তপুর সদর হাসপাতাল দায়িত্ব ফেলে ক্লিনিকে ডাক্তার

দায়িত্ব ফেলে ক্লিনিকে ডাক্তার

বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ

বড়াইগ্রামে যুবক খুনের পর ঝলসানো হয় দেহ

লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র

লালপুরে খালার বাড়িতে গিয়ে প্রাণ হারাল ছাত্র

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

বাইপাস অকেজো যানজটে নাকাল কিশোরগঞ্জ শহর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম