ফেসবুক-টিকটকে পরিচয়
ঢাকা থেকে এসে ধর্ষণের শিকার কিশোরী
বুড়িচংয়ে ভিকটিম উদ্ধার
Advertisement
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুক, টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে বুড়িচংয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। তাকে রাতে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় কিশোরীর চিৎকারে অভিযুক্ত যুবক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়দের ৯৯৯-এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে। জানা গেছে, ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের রাজীব আহমেদ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসাবে কাজ করে। ঢাকার গুলশানের গৃহকর্মী হিসাবে কর্মরত ওই কিশোরীর সঙ্গে টিকটকের মাধ্যমে রাজীবের পরিচয় হয়।
