Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংবাদ প্রকাশের জের

মদনে সাংবাদিকের ওপর হামলা নিরাপত্তা দাবি

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মদনে মোটরসাইকেল চুরির সংবাদ প্রকাশের জেরে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন অনলাইন পোর্টালে বহিষ্কৃত লেখায় যুবদল নেতা শামসুল হক চ্যাম্পিয়ন শনিবার সন্ধ্যায় মদন পৌর সদরের নতুন বাজারে এ হামলা চালান। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাতেই নিজাম উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শামসুল হক চ্যাম্পিয়ন চানগাঁও ঠাকুরবাড়ির মৃত আব্দুস সোবানের ছেলে। হামলার শিকার সাংবাদিক নিজাম উদ্দিন তালুকদার দৈনিক আমার দেশের মদন উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। একই সঙ্গে তিনি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জানা গেছে, সম্প্রতি জানাজার নামাজ থেকে বহিষ্কৃত যুবদল নেতার একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে সেটি শুক্রবার উদ্ধার করে। বহিষ্কৃত আরেক ছাত্রদল নেতা মোটরসাইকেলটি চুরি করায় এ নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু কিছুসংখ্যক অনলাইনে যুবদল নেতাকে বহিষ্কৃত উল্লেখ করায় ক্ষিপ্ত হন শামসুল হক চ্যাম্পিয়ন। শনিবার সন্ধ্যায় তিনি ফোন করে সাংবাদিক নিজাম তালুকদারকে নতুন বাজারে দেখা করতে বলেন। সেখানে নিজাম উদ্দিন উপস্থিত হতেই তাকে গালমন্দসহ কিল-ঘুসি ও লাথি মারেন। এ ব্যাপারে শামসুল হক চ্যাম্পিয়ন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কোনো সাংবাদিকের সঙ্গে আমার ঝামেলা হয়নি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম