জমি নিয়ে বিরোধের জের
কালিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
Advertisement
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়ায় জমি নিয়ে বিরোধের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মানসুর মোল্যা নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার পেড়লি ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানসুর মোল্যা উপজেলার কদমতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মানসুর পেশায় একজন দিনমজুর ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা নূর ইসলামও ছুরিকাঘাতে আহত হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত হাসিব মোল্যার বাড়িও একই গ্রামে। জানা যায়, শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য কাছেদ মোল্যাকে অপদস্থ করেন হাসিব। পরে শনিবার রাতে স্থানীয় একটি দোকানে যায় হাসিব। এ সময় ওই ইউপি সদস্যের চাচাতো ভাই মানসুর ওই দোকানের সাটার আটকে মেম্বরকে অপদস্তের কারণ জানতে চায়। তখন তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মানসুর ও তার সঙ্গে থাকা নূর ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় হাসিব। ঘটনাস্থলেই মানসুরের মৃত্যু হয়। এএসপি রকিবুল হাসান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি অভিযুক্ত হাসিবকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
