পীরগাছায় থাপ্পড় খেয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা
ছেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ
Advertisement
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে হাসানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শনিবার রাতে মানববন্ধন হয়েছে। তাম্বুলপুর বাজারে ‘আইন ও অধিকার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন-তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু ও রুবেল মিয়া, স্থানীয় বাসিন্দা শাহ আলম এবং আইন ও অধিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া। উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়ার বক্তারা অভিযোগ করেন, তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহাবুর রহমান ওরফে মহুবারকে তার ছেলে হাসানুর বুকে ছুরিকাঘাতে হত্যা করে। জানা যায়, তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কে টানাপোড়েন চলছিল। শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তবে জামাই হাসানুর তাদের ঘরে বসতে কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পারিবারিক বাগ্বিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে নিয়ে ভাত খেতে। হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে মহুবার রহমান ক্ষিপ্ত হয়ে তাকে একটি থাপ্পড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা মেনে নিতে না পেরে হাসানুর বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।
