শ্রীবরদীতে গ্যাস লিকেজের আগুনে শিক্ষকের মৃত্যু
Advertisement
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের শ্রীবরদীতে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে বের হওয়া গ্যাসের আগুনে দগ্ধ হয়ে সৌরভ হোসেন হিদনাল (৪৫) নামে শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকালে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকালে সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করে তা পরীক্ষা করতে গ্যাসের চুলা জ্বালান সৌরভ। এ সময় টিনশেড ঘরটি আগে থেকেই গ্যাসে পূর্ণ থাকায় হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ গুরুতর দগ্ধ হন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী ও অগ্নিদগ্ধ হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সৌরভ হালগড়া এলাকার স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক। সোমবার সকালে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।
