Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সেনবাগে বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

সাদুল্লাপুর ও বগুড়ায় মিলল আরও দুই লাশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সেনবাগে বাজার থেকে ফিরে ঘরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা। বগুড়ায় অটোচালক ও সাদুল্লাপুরে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বগুড়ায় মিঠু মিয়া (৪৬) নামে এক অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পুলিশ বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের কদিমপাড়া গ্রামে বাড়ির পাশে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করেছে। তিনি শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। নিহত মিঠু মিয়া বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের কদিমপাড়া গ্রামের আবদুল আকন্দের ছেলে। তিনি শুক্রবার বিকালে স্থানীয় পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হন। শনিবার সকালে বাড়ির পাশে ধানখেতে তার লাশ পাওয়া যায়। এসআই নাজিম উদ্দিন জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এসআই সায়েদুজ্জামান বলেন, ওই পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের এমরাত আলী মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত প্রীয়া ওই বাড়ির মো. আবুল কাশেমের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। জানা যায়, শুক্রবার বিকালে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকালে বাড়ি ফিরে ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাইবান্ধায় পাউবোর কোয়ার্টার মেরামত কাজ না করেই দেড় কোটি টাকা লোপাট

কাজ না করেই দেড় কোটি টাকা লোপাট

নিহত সাংবাদিক আলিফের মেয়ের আকুতি মা তুমি কেঁদো না, বাবা আকাশের তারা হয়েছে

মা তুমি কেঁদো না, বাবা আকাশের তারা হয়েছে

মঠবাড়িয়ায় কোটি টাকার ডাস্টবিন অকেজো

মঠবাড়িয়ায় কোটি টাকার ডাস্টবিন অকেজো

সেনবাগে বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

সেনবাগে বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম