বাঘায় পদ্মার চরে কাকন বাহিনীর গুলিতে জেলে আহত
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে মিনারুল ইসলাম প্রামাণিক নামের এক মাছ শিকারি আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পদ্মা নদীর খানপুর নিচপলাশি এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ মিনারুল ইসলাম খানপুর নিচপলাশি চরের মৃত জামাত আলী প্রামাণিকের ছেলে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খানপুর নিচপলাশি চরের পদ্মা নদীর রাজুর ঘাটে কাকন বাহিনীর লোকজন স্পিডবোটযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুরে ঘাটে বেঁধে রাখা মোমতাজ বাহিনীর স্পিডবোট নিয়ে যায়। মাছ ধরা অবস্থায় তাদের ছোরা গুলিতে গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম প্রামাণিক। তার পিঠে গুলি লাগে। থানা ওসি সেরাজুল হক বলেন, দুষ্কৃতকারীরা আতঙ্ক ছড়ানোর জন্য গুলি ছোরে। এতে মিনারুল নামে একজন আহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
