কুমিল্লায় শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি পেলেন নিপা
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনিয়া সরকার নিপা। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জেলা পর্যায়ের বাছাইয়ে তিনি শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসাবে মনোনীত হয়েছেন। নিপা কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক চিঠিতে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসাবে মনোনীত করা হয়। সোনিয়া সরকার নিপা কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। ২০১৩ সালে আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু হয়। পরে ২০১৯ সালে তিনি বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। সোনিয়া সরকার নিপা বলেন, জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হতে পেরে তিনি গর্বিত। এ স্বীকৃতি তার কাজের গতি আরও বাড়াবে।
