Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাবির ফাইন্যান্স বিভাগে নিয়মবহির্ভূত ফি আদায়

শিক্ষার্থীদের মানসিক চাপে রাখেন সভাপতি

Advertisement

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি বিভাগের সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপের মধ্যে রাখারও অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধি অনুসারে, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৫ শতাংশের কম হলে তাকে নন-কলেজিয়েট হিসেবে গণ্য করা হয়। নির্ধারিত জরিমানা দিয়ে এসব শিক্ষার্থী সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। নন-কলেজিয়েট শিক্ষার্থীদের অতিরিক্ত ৫০০ টাকা জরিমানা দেওয়ার কথা। তবে বিবিএ অধ্যাদেশে নন-কলেজিয়েট ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ফাইন্যান্স বিভাগে নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা নেওয়া হয়। অন্যদিকে, উপস্থিতি ৬০ শতাংশের কম হলে শিক্ষার্থীকে ডিস-কলেজিয়েট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের ওই সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে না। তবে বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দাবি, ৪-৫ হাজার টাকা দিলে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফাইন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদেরটা বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি বিভাগ। অন্যান্য অনুষদের তুলনায় আমাদের অনুষদ ও বিভাগ আমাদের থেকে অতিরিক্ত অর্থ নেয়। নন-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মের বাহিরে গিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা নেওয়া হয়। ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক এএসএম কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নন-কলেজিয়েট ফি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকেই জমা দেয়। আমাদের এখানে নন-কলেজিয়েটের জন্য যে ফি নির্ধারিত আছে, সেটা তো দিতেই হয়। ডিস-কলেজিয়েট শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। না, এটা হয় না। এভাবে টাকা নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় বসানোর কোনো বিষয় নেই। এদিকে ব্যবসায় অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে সত্যতা যাচাই করব। যদি কোনো অবৈধ কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই তা চলতে পারে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছোট গ্রামে বড় তাণ্ডব

ছোট গ্রামে বড় তাণ্ডব

বান্দরবানে ফুপুর হাতে ভাতিজি খুন

বান্দরবানে ফুপুর হাতে ভাতিজি খুন

আশাশুনিতে বেড়িবাঁধে ধস

আশাশুনিতে বেড়িবাঁধে ধস

রাবির ফাইন্যান্স বিভাগে নিয়মবহির্ভূত ফি আদায়

রাবির ফাইন্যান্স বিভাগে নিয়মবহির্ভূত ফি আদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম