Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইউপি সদস্যের কাণ্ড

বাবুগঞ্জে বিধবার কবরস্থান দখল

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাবুগঞ্জে ইউপি সদস্য সাদেক খান অসহায় বিধবার কবরস্থানসহ চারশতক জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার রহমতপুর ইউনিয়নে রামপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে। সরেজমিন দেখা যায়, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আ.লীগ নেতা সাদেক খান মৃত পুলিশ সদস্য মতিউর রহমানের স্ত্রী সফুরা বেগমের কবরস্থানের জমিসহ চার শতক জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দিয়েছে। এ ঘটনায় সফুরা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, কিছুদিন আগে মৃত পুলিশ সদস্য মতিউর রহমানের ছেলে ইউপি সদস্য সাদিক খানের কাছে দুই শতাংশ জমি বিক্রির কথা বলে স্ট্যাম্পে দুাই লাখ টাকার বায়না করেন। ওই জমি দলিল করতে বিলম্ব হওয়ায় ইউপি সদস্যকে ৯ শতাংশ জমি ভোগদখলের জন্য দেওয়া হয়। ইউপি সদস্য ওই জমি ভোগদখল করা সত্ত্বেও সফুরা বেগমের ঘরের সামনে কবরসহ চার শতক জমি বাউন্ডারি ওয়াল দিয়ে দখল করে নেয়। সফুরা বেগম এতে বাধা দিলে সাদেক খান ও তার পরিবারের সদস্যরা তাকে হত্যার হুমকি দেয়। ইউপি সদস্য সাদেক খান বলেন, জমির টাকা দেওয়া হয়েছে কিন্তু দলিল করে দেওয়ার নামে টালবাহানা করায় ওই জমিতে বাউন্ডারি দিয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম