Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মার্কেটের ভাড়া আদায় নিয়ে বিরোধ

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর

বিএনপি নেতাসহ ৬৪ জনের নামে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় সশস্ত্র হামলা ও সম্পত্তি দখলচেষ্টার ঘটনায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মঙ্গলবার শ্রমিক দল নেতা ইমাম হাসান, ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, বিএনপির কর্মী শুটার মামুন ও শুটার কালুসহ ১৪ জনের নাম একহাজারে উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। জানা যায়, আসামিরা মাদ্রাসার জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার মাদ্রাসায় হামলা চালায়। এ সময় অফিসের লকার ভেঙে ২০ লাখ টাকা, দুটি ল্যাপটপ ও ১০টি কম্পিউটার মনিটরসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায় আসামিরা। এ হামলায় বাধা দেওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়। এতে মাদ্রাসার ১২ জন ছাত্র আহত হয়েছেন। মাদ্রাসার প্রশাসন বিভাগের উপপরিচালক সৈয়দ সানজিদ সোমবার বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন-ইমাম হাসান, গাজীরচট এলাকার জাকির হোসেন, সুবন্দী এলাকার মামুন দেওয়ান ওরফে শুটার মামুন, কন্ডা এলাকার শুটার কালু, মো. রুবেল, মারুফ হোসেন মুকুল, ডাক্তার সালেউদ্দিন সাঈদ, ফজলুল কবির, মো. বাবু, রফিক দেওয়ান, হাবিবুর, কানা মনির, শামীম ও মো. দিপু। বাদী জানান, মাদ্রাসার মালিকানাধীন মার্কেটের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে মার্কেটের ভাড়া আদায়কে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া ডিজিটাল স্বপ্নে তালা

ডিজিটাল স্বপ্নে তালা

যাবজ্জীবন সাজা পাঁচজনের

যাবজ্জীবন সাজা পাঁচজনের

কোনাবাড়ীতে শ্রমিকের লাশ উদ্ধার ভান্ডারিয়ায় সৎ মায়ের নির্র্যাতনে ছাত্রীর মৃত্যু

ভান্ডারিয়ায় সৎ মায়ের নির্র্যাতনে ছাত্রীর মৃত্যু

মার্কেটের ভাড়া আদায় নিয়ে বিরোধ আশুলিয়ায় মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম